গমের মহামারী ঝলসা রোগ থেকে কৃষক বন্ধুদের সাবধান করতে কৃষি দপ্তর ও মালদা সদর মহকুমা দ্বারা প্রচার করা হচ্ছে যেন সমস্ত কৃষক গম চাষের ক্ষেত্রে সাবধানতা অবিলম্বন করেন। তার জন্য আজ গাজোল ব্লকে একটি আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৫ টি অঞ্চলের প্রধান, কৃষি কর্মাধ্যক্ষ এছাড়াও বেশকিছু আধিকারিকদের নিয়ে আলোচনা করা হয়। আজকের এই আলোচনার মুল উদ্দেশ্যে ছিল কীভাবে ঝলসা রোগ থেকে চাষিদের দূরে রাখা যায়। এই রোগের প্রতিরোধ করা এবং চাষিদের সচেতন করতে। গাজোলের সমস্ত ব্লকের এডিও সাহেবরা এই প্রচার চালাচ্ছেন। আগামীতে মহামারী থেকে গাজোল ব্লককে বাঁচাতে। সমস্ত হকারস ও বীজ বিক্রেতাদের জানানো হয় যেন তারা লোকাল কোন বীজ না কেনে এবং না বিক্রি করে এদিকে করা নজর দিতে বলা হচ্ছে বলে জানান গাজোল ব্লককের এডিও মানবেন্দ্র কুমার সাহা।
মালদা